সেনবাগে ব্যবসায়ীর লাশ উদ্ধার ঘটনায় মামলা

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ২১:০২
নোয়াখালীর সেনবাগের কেশারপাড় ইউনিয়নের পূর্ব খাজুরিয়া বাজারের ব্যবসায়ী মুজাহিদুল ইসলামের (৫০) লাশ উদ্ধারের ঘটনায় গত রবিবার রাতে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটির বাদী হয়েছেন নিহত ব্যবসায়ীর পুত্র জাহিদুল ইসলাম অনিক। মামলায় অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করা হয়েছে। অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ওসি এমরান আলী গতকাল ইত্তেফাককে বলেন, লাশের মুখের মধ্যে সামান্য দাগ এবং মুখ দিয়ে রক্ত বের হবার চিহ্ন থাকলেও শরীরের কোথাও কোন রকম আঘাতের চিহ্ন নেই। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।