পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ২১:০২
পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন গত শনিবার সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে জামাল হোসেন বাবুল সভাপতি ও আহমদ আলী ছবি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে অন্যান্য পদে বিজয়ী হয়েছেন নজরুল ইসলাম জ্যেষ্ঠ সহ-সভাপতি, সিরাজুল ইসলাম সহ-সভাপতি, আব্দুর রহিম (২) সিডিএ যুগ্ম সম্পাদক, রোস্তম আলী মন্ডল সাংগঠনিক সম্পাদক, আবুল কালাম আজাদ দপ্তর সম্পাদক, তৌহিদুল ইসলাম সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক, মনসুরুল হক অর্থ সম্পাদক, পবিরউদ্দীন সহ অর্থ সম্পাদক, ফরিদ হোসেন, আব্দুল গফুর, আবু বকর সিদ্দিক, মোতাহার হোসেন ও মফিজুল হক বেতন কমিশন সদস্য এবং ওমর গাজী, গোলাম মোস্তফা, ফইমউদ্দীন (২), আব্বাস আলী ও নুরুজ্জামান বাদল মজুরি কমিশন সদস্য।