সিলেটের বিশ্বনাথে গত শনিবার স্থানীয় বাগিছাবাজারে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মাহমদ আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রুপন’র পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। সভায় আবদুল মুমিনকে সভাপতি, দেলোয়ার হোসেন রুপনকে সাধারণ সম্পাদক, ইউসুফ আলী ও সুলতান আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।
