নীলফামারীর চিলাহাটি পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেন চলাচলের দাবীতে রবিবার এলাকাসীবাসী মানববন্ধন করেছে। এ মানববন্ধনে নেতৃত্ব দেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী।
মানববন্ধনে সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী ছাড়াও ডোমার উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছরের ১২অক্টোবর নীলফামারীর জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিলাহাটি পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেন চলাচলের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি স্মরন করিয়ে দিতেই এই মানববন্ধন করা হয়েছে বলে উদ্যোক্তরা জানিয়েছেন।
