চট্টগ্রামে টানা ৪১ বছর ধরে সংবাদপত্র হকার হিসেবে দায়িত্ব পালনকারীকে সম্মাননা জানালো চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি। শনিবার রাতে এক অনুষ্ঠানে সমিতির প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ সংবাদপত্র হকার আনোয়ার আলী সিকদারকে এই সম্মাননা জানানো হয়।
সমিতির সভাপতি ওবায়দুল হক মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও সমিতির উপদেষ্টা আ.জ.ম নাসির উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা সাংবাদিক অনজন কুমার সেন, সিইউজে’র সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, আওয়ামী লীগ নেতা ও সমিতির উপদেষ্টা খোরশেদ আলম ও সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনির আহম্মদ। বক্তব্য রাখেন সংবাদপত্র হকার্স নেতা মোস্তফা খোকন, দাউদুল ইসলাম, রইচ মিঞা, জয়নাল আবেদীন প্রমুখ।
