জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ বশীর আহমেদ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন আছেন। হূত্যন্ত্রের সমস্যার কারণে বারডেম হাসপাতালে ভর্তি হওয়ার পর শনিবার তার শরীরে বাইপাস অস্ত্রোপচার করা হয়। তবে তার জ্ঞান এখনও পুরোপুরিভাবে ফেরেনি। সব্যসাচী এই ক্রীড়া ব্যক্তিত্ব প্রথম বাঙালি হিসেবে পাকিস্তান জাতীয় হকি দলে খেলার গৌরব অর্জন করেন। এছাড়া ফুটবলার, অ্যাথলেট ও ক্রিকেটার হিসেবেও তিনি খ্যাতিমান ছিলেন। ১৯৮০ সালে হকিতে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার পান। তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব ও সোনালী অতীত ক্লাবের সভাপতি ছিলেন।
