রুনার কণ্ঠে কেন পাঞ্জাবি গান?

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ২১:৪০
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে রুনা লায়লা গাইলেন—‘দমাদম মাসকালান্দার’। এ গানের ইতিহাস এ প্রজন্ম জানে কিনা তা আমার জানা নেই। এটি হলো পাঞ্জাবি লোকসংগীত। একদা পাঞ্জাবি কণ্ঠশিল্পী হিন্দি ও উর্দু ছবির নায়িকা সেই কোকিলকণ্ঠী নূরজাহান এই গান গেয়ে পৃথিবী কাঁপিয়ে দিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে, বিপিএলের অনুষ্ঠানে রুনা লায়লা পাঞ্জাবি গান ‘দমাদম মাসকালান্দার’ কেন শোনাবেন? তিনি গাইতে পারতেন এই বাংলাদেশের বাঙালির প্রিয় গান রবীন্দ্রনাথের ‘বাংলার মাটি বাংলার জল’ নয়তো ‘আজি বাংলাদেশের হূদয় হতে’ অথবা নজরুলের ‘নমঃ নমঃ নমঃ বাংলাদেশ মম?’ লিয়াকত হোসেন খোকন, রূপনগর, ঢাকা