সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার অন্তর্গত বেলকুচি ডিগ্রি কলেজ একটি সুপ্রসিদ্ধ কলেজ। বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজ। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত কলেজটির বর্তমান ছাত্রছাত্রী সংখ্যা সাড়ে চার হাজারেরও অধিক। প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ পর্যন্ত কলেজটি শিক্ষার আলোয় আলোকিত করে চলেছে বেলকুচিবাসীকে। আমাদের উপজেলায় কোনো সরকারি কলেজ না থাকায় খুবই অসুবিধার মধ্যে আছে এখানকার ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। সুতরাং বেলকুচি ডিগ্রি কলেজ সরকারি করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
অমর দত্ত, বেলকুচি, সিরাজগঞ্জ
