গতকাল সোমবার দুপুরে টঙ্গীতে ‘ভালো খান, সুস্থ থাকুন’ এই শ্লোগানকে সামনে রেখে বিশ্বখ্যাত জাপানি ব্র্যান্ডের খাদ্য সহায়ক সামগ্রী উত্পাদনকারী প্রতিষ্ঠান ‘আজি-নো-মতো’ কারখানা উদ্বোধন করা হয়েছে। টঙ্গী শিল্প এলাকার সিআরএস রোডে ‘আজি-নো-মতো’ কারখানা প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীর পৌর মেয়র এডভোকেট আজমত উল্লাহ খান, বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের মিনিস্টার মি. হিরোউকি মিনামি, আজি-নো-মতো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. তাকেসি সুজুকি, মহাব্যবস্থাপক মি.তাকিসি কুবুতা, মি.মাসাতাসিতো, মিস. মিকি ইয়ানুতু।
