যুক্তরাজ্য বিচারের পক্ষে, তবে মৃত্যুদণ্ড দেয়ার বিপক্ষে

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ২২:২৭
যুদ্ধপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের জন্য আবুল কালাম আযাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেয়ার প্রতিক্রিয়া জানিয়েছে ব্রিটিশ সরকার। গতকাল সোমবার বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের মুখপাত্র ইত্তেফাক প্রতিনিধির জিজ্ঞাসার জবাবে জানান, আবুল কালাম আযাদের বিরুদ্ধে দেয়া রায় সম্পর্কে আমরা অবহিত হয়েছি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য অভিযুক্তদের বিচারের পক্ষে যুক্তরাজ্য সমর্থন দেয়। তিনি বলেন, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়ন যে কোন পরিস্থিতিতে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের বিরুদ্ধে কঠোর ভূমিকা নেবে।