জীববিজ্ঞান প্রথমপত্র
অলোক কুমার মিস্ত্রী
বন্যপ্রাণী গবেষক ও কলামিস্ট
(প্রভাষক) জীববিজ্ঞান বিভাগ
প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জীববিজ্ঞান প্রথমপত্রের প্রথম অধ্যায়ের উদ্ভিদের বিভিন্নতা, চতুর্থ পরিচ্ছেদ (Kingdom-Protoctista) ওপর রচনামূলক প্রশ্নোত্তর উপস্থাপন করা হলো
প্রশ্ন ঃ Conjugation কী ? Navicula এর দৈহিক গঠন ও এর অর্থনৈতিক গুরুত্ব লেখ।
উত্তর ঃ
কনজুগেশন বা সংশ্লেষ(Conjugation) ঃ যে যৌনজনন পদ্ধতিতে পাশাপাশি অবস্থানরত দুটি সেলের মধ্যে (পৃথক বা একই ফিলামেন্ট) কনজুগেশন টিউব বা সংশ্লেষনালী তৈরি হয় এবং পুংগ্যামিট ঐ টিউবের মধ্যে দিয়ে স্ত্রী গ্যামিটের সংঙ্গে মিলিত হয় তাকে সংশ্লেষ বা কনজুগেশন বলে।
Navicula এর দৈহিক গঠন (Structure of Navicula) ঃ
Navicula একটি ডায়াটম বিশেষ। এরা বিশেষ করে মিঠা পানিতে জন্মায়। Navicula, Phytoplankton হিসেবে ছোট ছোট প্রানীসহ মাছের খাদ্য হিসেবে ব্যবহূত হয়।
এরা প্রকৃত এককোষী প্রানী।
এদের সামনে থেকে দেখলে অনেকটা চার কোণাকৃতির মনে হলেও পাশ থেকে দেখলে নৌকার মতো মনে হয়। এদের দুই প্রান্ত সরু ও মধ্য বরাবর সরু হয়ে থাকে।
প্রতিটি সেলে একটি সুনির্দিষ্ট নিউক্লিয়াস, একটি কেন্দ্রীয় গহ্বর এবং একা একাধিক সোনালী রংয়ের আভা থাকে।
Cell wall এর গায়ে লম্বা লম্বা রেখার মতো দাগ থাকে।
Cell wall সিলিকাযুক্ত এবং দুটি কপাট নিয়ে গঠিত। কপাটদ্বয়ের একটি ছোট অন্যটি বড়। বাইরের বড় কপাটটিকে বলা হয় Epithica এবং ভিতরের ছোটটিকে বলা হয় Hypothica ।
দুটি কপাটের মধ্যে লম্বালম্বি একটি খাঁজ থাকে, একে র্যাফি বলে।
র্যাফির দু-প্রান্তে দুটি মেরু গুটিকা এবং কেন্দ্রে একটি কেন্দ্রীয় গুটিকা থাকে।
Navicula এর অর্থনৈতিক গুরুত্ব (Economic Importance of Navicula ) ঃ
Navicula Phytoplankton হিসেবে ছোট ছোট প্রাণীসহ মাছ এবং স্তন্যপায়ী জলজও বৃহত্ প্রাণী তিমির খাদ্য হিসেবে ব্যবহূত হয়।
কড মাছ, হাঙ্গর ও তিমির ডকৃতে ডায়াটমের তেল সঞ্চিত থাকে। এ তেল সাধারণতঃ Vitamin A, E, D সমৃদ্ধ হয়ে থাকে। আর এ তেলের অধিকাংশই আসে Navicula থেকে।
ডায়াটমীয় মৃত্তিকা ডিনামাইড তৈরিতে ব্যবহূত হয়ে থাকে। অর্থাত্ ডিনামাইড তৈরিতে Navicula এর পরোক্ষ ভূমিকা রয়েছে।
Navicula এর দেহ নিঃসৃত চর্বি প্রাকৃতিক জ্বালানীর উত্স হিসেবেও ব্যবহূত হয়।
মৃতঃ ডায়াটম সমুদ্রতলে জমা হয়ে ডায়াটমের মাটি গঠন করে থাকে । এ মাটি বয়লারের তাপ নিয়ন্ত্রণক্ষম, ব্লাস্ট ফার্নেসের দেওয়াল নির্মাণে, ধাতব পদার্থ পলিশের কাজে, দাঁতের মাজন তথা সর্বোপরি বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহূত হয়।
