স্টাডি সার্কেলের বন্ধুরা ও শিক্ষার্থীরা, গত ২১ জানুয়ারি সোমবার স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা অংশে ‘বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ’র জীবনালোকের উপর ভিত্তি করে কয়েকটি প্রশ্ন দেয়া হলো। তোমরা প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করো এবং
anushilon.ittefaq10
@gmail.com-ই-মেইল অথবা অনুশীলন, দৈনিক ইত্তেফাক ৪০ কাওরান বাজার, ঢাকা এই ঠিকানায় পাঠিয়ে দাও আগামী রবিবারের মধ্যে। প্রশ্নপত্রটি তৈরি করেছেন চন্দন বর্ম্মণ
১.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়’র পরিচয় দাও।
২.তাঁর জন্ম স্থান কোথায় এবং কতসালে জন্মগ্রহণ করেন?
৩.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন?
৪.শিক্ষা জীবনে তাঁর সাফল্যের কথা কী জানো?
৫.কর্মজীবনে তিনি কি ছিলেন?
৬.বঙ্কিমচন্দ্র কার উপন্যাসের আদর্শের অনুসারী ছিলেন?
৭.বঙ্কিমচন্দ্রের উপন্যাসের অনন্য বৈশিষ্ট্য কী?
৮.বঙ্কিমচন্দ্রের মৃত্যু সন লেখ।
৯.তাঁকে নিয়ে তোমার অভিমত ব্যক্ত কর।
১০. তাঁর রচিত কয়েকটি উপন্যাসের নাম লিখ।
