রিকো ই-জেড চার্জার সলিউশন ব্যবহার করবে ভিয়েলাটেক্স গ্রুপ

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ১৮:৪৬
সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে স্মার্ট টেকনোলজিস এবং ভিয়েলাটেক্স গ্রুপের মধ্যে একটি ব্যবসায়িক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। উক্ত চুক্তিস্বাক্ষরের ফলে ভিয়েলাটেক্স গ্রুপ, স্মার্ট টেকনোলজিস পরিবেশিত রিকো ফটোকপিয়ার এবং রিকো ই-জেড চার্জার সলিউশন ব্যবহার করবে। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ভিয়েলাটেক্স গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কেএম রেজাউল হাসানাত, ভাইস চেয়ারম্যান আহসান কবির খান, হেড অব আইএসএস রানা সোহেল এবং স্মার্ট টেকনোলজিসের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম, হেড অব কর্পোরেট সেলস শেখ হাসান ফাহিম, রিকো পণ্য ব্যবস্থাপক আসাদুজ্জামান আসাদ এবং দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। রিকো ই-জেড চার্জার সম্পর্কে স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘রিকো একটি জাপানিজ প্রিন্টিং সলিউশন ব্র্যান্ড। ই-জেড চার্জার এমন একটি সলিউশন, যার মাধ্যমে যেকোনো প্রতিষ্ঠান খুব সহজে অতিরিক্ত ব্যবহার ও অপচয় নিয়ন্ত্রণ করতে পারবেন। এর মাধ্যমে প্রতিষ্ঠানের প্রত্যেক সদস্য তাদের আইডি কার্ড ব্যবহার করে প্রিন্টিং এবং ফটোকপি করতে পারবেন। ফলে প্রত্যেকের ডক্যুমেন্টের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করা সম্ভব হবে।’ ভিয়েলাটেক্স গ্রুপের চেয়ারম্যান কেএম রেজাউল হাসানাত ই-জেড চার্জার সলিউশনের ব্যাপারে বলেন, ‘আমরা শুধুমাত্র প্রিন্টিং খরচ কমানোর উদ্যেশ্যে এই সলিউশন গ্রহণ করিনি। আমাদের অন্যতম প্রধান উদ্যেশ্য ই-জেড চার্জার ব্যবহারের মাধ্যমে পরিবেশ রক্ষা করা।’ রিকো ই-জেড চার্জার ব্যবহার করে সার্বিক সন্তুষ্টি প্রকাশ করেন ভিয়েলাটেক্স চেয়ারম্যান।  মোজাহেদুল ইসলাম