সিইও হিসেবে দীর্ঘদিন ধরেই টেক জায়ান্ট মাইক্রোসফটকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন স্টিভ বামার। তবে মাইক্রোসফটের মতো একটি প্রতিষ্ঠানকে নেতৃত্ব দেওয়ার যথাযথ মানুষটি তিনি নন বলেই মন্তব্য করেছেন মাইক্রোসফটের একজন প্রাক্তন কর্মী। ১৯৮৩ সাল থেকে মাইক্রোসফটে বিশ বছর ধরে চাকরি করা জোয়াকিম কেমপিন তার এক বইয়ে বামার সম্পর্কে এমন মন্তব্য করেন। মাইক্রোসফটে বামারের অবদান কোনোভাবেই কম নয় উল্লেখ করেন তিনি এই বইয়ে লিখেছেন, ‘বামারের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই আমি বলছি, মাইক্রোসফটে এগিয়ে যেতে তাকে সরে দাঁড়াতে হবে।’
