স্কুল ফর গিফটেড চিলড্রেন

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ১৮:৫০
স্কুল ফর গিফটেড চিলড্রেন (অটিজমে আক্রান্ত ও ভিন্নভাবে পারদর্শী শিশুদের একটি বিদ্যালয়) এর উদ্যোগে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা নিয়ে অনুষ্ঠিত হলো ‘শীত পিঠা উত্সব ২০১৩’। উত্সবে মুখরোচক পিঠার মধ্যে রয়েছে— ভাপা পিঠা, পাটি সাপটা, বিনি চালের পিঠা, পায়েশ, মালপোয়া, রসগজা, নকশী পিঠা, বিবিখানা পিঠা, রস পিঠা, নোনাস পিঠা, দুধপুলি পিঠা, রসের ফুলঝুড়ি, দুধ চিতই, কালাই রুটিসহ আরো বিভিন্ন ধরনের পিঠা। এতে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, এলাকাবাসীসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ ভিড় জমায়। স্কুল ফর গিফটেড চিলড্রেন-এর পরিচালক মারুফা হোসেন বলেন, স্কুলের প্রতিটি উত্সবই বিভিন্ন উদ্দেশ্য অর্জন করার লক্ষ্যে এ সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আয়োজন করা হয়।