দুবাই শপিং ফেস্টিভ্যাল উপলক্ষে এমিরেটসে্র বিশেষ প্যাকেজ

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ১৯:৪৯
এমিরেটস্ এয়ারলাইনের ভ্রমণ ব্যবস্থাপনা শাখা-এমিরেটস্ হলিডেজ দুবাই শপিং ফেস্টিভ্যালে যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। আগামী ৩ ফেব্রুয়ারি ২০১৩ পর্যন্ত ‘দুবাই এট ইটস্ বেস্ট’ থীম নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের দুবাই শপিং ফেস্টিভ্যাল। প্যাকেজ মূল্য রাখা হয়েছে সর্বনিম্ন জনপ্রতি ৭৭১ মার্কিন ডলার। ভ্রমণকারীরা নির্বাচিত ৩৬টি সিটি হোটেল, বীচ হোটেল ও অ্যাপার্টমেন্ট থেকে নিজের বাজেট ও পছন্দ অনুযায়ী থাকার ব্যবস্থা নির্বাচন করতে পারেন। প্যাকেজ ক্রয়কারীরা ৩ রাত্রির খরচে ৪ রাত্রিযাপন, খাবার আউটলেটগুলোতে এবং স্পা চিকিত্সার ক্ষেত্রে ডিসকাউন্টসহ বিভিন্ন বাড়তি সুবিধা পাচ্ছেন। - প্রেস বিজ্ঞপ্তি