টেকফটো

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২০:৩৫
প্রযুক্তি পণ্যের সর্বাধুনিক নিদর্শন নিয়ে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় প্রদর্শনীটির নাম সিইএস। ১৯৬৭ সালে যাত্রা শুরু করে এই সিইএস। তারপর থেকে এর জনপ্রিয়তা বাড়ছেই। এর প্রথম আসর থেকে এখন পর্যন্ত কিছু মুহূর্তের ছবি নিয়ে সাজানো হলো আজকের টেকফটো ১৯৬৭ সালে অর্থাত্ এখন থেকে ৪৫ বছর আগে যাত্রা শুরু করে সিইএস। প্রথম আসরে অংশ নেয় মাত্র ১৪টি প্রতিষ্ঠান। এই ছবিটি প্রথম আসরের সিইএস থেকে নেওয়া হয়েছে। ১৯৭৯ সালের সিইএস-এ যাত্রা শুরু করে অ্যাটারি ৪০০ এবং অ্যাটারি ৮০০ মডেলের শুরুর প্রজন্মের পার্সোনাল কম্পিউটার। সিইএস-এর সেই আসর থেকেই তোলা হয়েছে এই ছবিটি। টেক জায়ান্ট মাইক্রোসফটও নিয়মিত অংশ নিয়েছে সিইএস-এর বিভিন্ন আয়োজনে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসও এতে কিনোট স্পিচ রেখেছেন। এই ছবিটি নেওয়া ২০০৩ সালে। প্রযুক্তি পণ্যের সাথে তারকাদের সম্পর্কটাও নতুন কিছু নয়। উপরের ছবিটি নেওয়া হয়েছে ২০০৫ সালে। ছবিতে অ্যারোস্মিথের গায়ক স্টিভেন টাইলারকে দেখা যাচ্ছে ইন্টেলের সিইও ক্রেইগ ব্যারেটের সাথে। ‘বুথ বেব’ নামে প্রযুক্তি পণ্যের স্টলে নারীদের উপস্থিতি যে পুরোনো, প্রথম আসরের এই ছবিতেও তার প্রমাণ মিলছে। অবশ্য তাদের নাম তখন ছিল ‘সিইএস গাইড’।