রানিশংকৈল আওয়ামী লীগের সম্মেলন ২৪ জানুয়ারি

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২১:০৩
দীর্ঘ ৯ বছর পর আগামী ২৪ জানুয়ারি পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের রানিশংকৈল উপজেলা আওয়ামী লীগ সম্মেলন। গত ১৯ জানুয়ারি আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন। সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সইদুল হক এবং সিনিয়র সহ-সভাপতি হাজিরউদ্দিন মাস্টার প্রার্থী হয়েছেন। এদিকে সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী রয়েছেন। সম্মেলনে প্রধান অতিথি থাকছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। সম্মেলন উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগ সভাপতি পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। প্রধান বক্তা থাকবেন জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সাদেক কুরাইশী। বিশেষ অতিথি থাকবেন সাবেক সংসদ সদস্য (ঠাকুরগাঁও-৩) ইমদাদুল হক, আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি (ঠাকুরগাঁও-২) এবং জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মকবুল হোসেন বাবু।