সখীপুরে পিতার মামলায় তিন পুত্র গ্রেফতার

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২১:০৮
পিতার বসতঘরের দরজা-জানালা ভেঙ্গে ঘরে ঢুকে আসবাবপত্র ভাংচুরসহ নগদ অর্থ স্বর্ণালঙ্কার লুট করে নেয়ার ঘটনায় পুলিশ তিনপুত্রকে গ্রেফতার করেছে। গত সোমবার উপজেলার ঘোনারচালা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুত্রদের অমতে বাবা আবুল হাসেম বেশ কিছু জমি বিক্রি করে ফেলায় পিতা-পুত্রদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এরই ফলে তিনপুত্র যৌথভাবে সোমবার বিকালে পিতার বসতঘর ভেঙ্গে তাণ্ডব চালায়। এ ঘটনায় তিন সহোদরের পিতা আবুল হাসেম সখীপুর থানায় ঘটনার রাতে মামলা করলে পুলিশ রাতেই তাদের গ্রেফতার করে গতকাল মঙ্গলবার টাঙ্গাইল কোর্টে চালান করে দেয়।