কুমিল্লায় ছাগল নিয়ে সংঘর্ষে নিহত ১

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২১:১০
কুমিল্লার দেবিদ্বারে ছাগলের মালিকানা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে শান্তি চন্দ্র সরকার নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ গত সোমবার তার লাশ উদ্ধার করে। ১৭ জানুয়ারি সন্ধ্যায় একটি বেওয়ারিশ ছাগল শান্তি চন্দ্র বাড়িতে বেঁধে রাখেন। তিনদিন ধরে ছাগলের মালিকানা দাবি করে অনেকেই ছাগলটি নিতে আসে, কিন্তু তাদের বর্ণনায় বেওয়ারিশ ছাগলের মিল না পাওয়ায় তারা ফিরে যায়। শনিবার রাতে ধামতী গ্রামের জসীম উদ্দিন ছাগলের মালিকানা দাবি করেন। কিন্তু বর্ণনানুযায়ী মিল না থাকায় তা দিতে অপারগতা প্রকাশ করেন শান্তি চন্দ্র। এতে জসিম ক্ষিপ্ত হয়ে আরো ২০/২৫ জন যুবক নিয়ে শান্তির বাড়িতে হামলা চালায় এবং শান্তি চন্দ্র সরকার ও তার স্ত্রী অঞ্জুলি রানি সরকারকে চোর আখ্যা দিয়ে ইউপি কার্যালয়ে ধরে নিয়ে বেধড়ক মারধর করে। অসুস্থ অবস্থায় সোমবার ভোরে শান্তি চন্দ্র সরকার মারা যান।