নেত্রকোনায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২১:১১
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ বেগের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগ এনে ৯ ইউপি মেম্বার অনাস্থা জ্ঞাপন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বরাবর আবেদন করেছেন। অনাস্থা আবেদনকারীরা হলেন, ইউপি মেম্বার হানিফ মিয়া, সাজ্জাদ হোসেন বাচ্চু, আরজ আলী, জিয়াউর রহমান খান, আলকাছ উদ্দিন, কামাল মিয়া, মহিলা মেম্বার নার্গিস আক্তার, নূর নাহার বেগম এবং জরিনো খাতুন।