গতকাল মঙ্গলবার দুপুরে সৈয়দপুর থানা পুলিশ উপজেলার মুন্সিপাড়া এলাকা থেকে সায়েমা বেওয়া (৮৫) নামের বৃদ্ধার লাশ উদ্ধার করে নীলফামারী সদর মর্গে প্রেরণ করেছে। সৈয়দপুর থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত হত্যাকাণ্ডের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে এলাকাবাসীর ধারণা জমি-জমা নিয়ে বিরোধেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সায়েমা বেওয়া ওই এলাকার মৃত. নবাব আলীর স্ত্রী।
আট মাদকসেবীর কারাদণ্ড
উপজেলা সদর সৈয়দপুরে আট মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ওই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন,শহরের সাহেব পাড়ার জাহিদ হোসেন (২৮) ও রানা (২৫), মিস্ত্রিপাড়া এলাকার আব্দুস সালাম (৩০), নয়াবাজার এলাকার রাকেশ কুমার (৩২), পার্বতীপুরের আলম (২৭), কামারপুকুরের রিপন (২৫), হাতিখানার রবিউল ইসলাম (১৯) ও সবুর (১৮)। সৈয়দপুর থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, দণ্ডাদেশ প্রাপ্তদের মঙ্গলবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
