বিশিষ্ট অলি হযরত আলহাজ্ব শাহ্ মাওলানা হাফেজ আহমদ (রাহ.) শাহ্ ছাহেব কেবলা চুনতি কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৪২তম ঐতিহাসিক সীরাতুন্নবী (স.) মাহফিল চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি সীরাত ময়দানে ২৪ জানুয়ারি শুরু হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ। ১৩ একর আয়তন বিশিষ্ট চুনতি সীরাত ময়দানে প্রতি বছর মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে।
