জাজিরা ও মূলনা ইউপি চেয়ারম্যানের শপথ
শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জাজিরা ও মূলনা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান এবং সংরক্ষিত ও সাধারণ (মেম্বার) সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুজিবনগরে গাইড পড়তে বাধ্য করা হচ্ছে
মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর মুজিবনগর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নামি-দামি কোম্পানির বই পড়া থেকে বিরত রেখে নতুন প্রকাশিত কোম্পানির বই পড়তে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
আদিতমারীতে স্যানিটেশন সামগ্রী বিতরণ
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতাঃ স্বদেশ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে মুসলিম এইড-ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের আর্থিক সহায়তায় গতকাল সোমবার লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নে স্যানিটেশন উপকরণ বিতরণ করা হয়েছে। পলাশী ইউনিয়নের নামুড়ী আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান ডাঃ মোছা. শাহনাজ বেগম।
রানিশংকৈলে ইউপি উপ-নির্বাচন
রানিশংকৈল সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে রানিশংকৈল উপজেলার ৬নং কাশিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার আবুল হোসেনের মৃত্যুজনিত কারণে শূন্যপদে ২০ জানুয়ারি রবিবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মতিউর রহমান ৮৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
মান্দায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
মান্দা(নওগাঁ) সংবাদদাতাঃ নওগাঁর মান্দা উপজেলা পরিষদের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা পরিষদ মাঠে শনিবার উপজেলা নির্বাহী অফিসার কাওসার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক এনামুল হক।
সুন্দরগঞ্জে মোটর সাইকেল চোর গ্রেফতার
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলায় মোটর সাইকেল চোরের নেতা হুমায়ুন কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তারাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ খোকার নিজস্ব ব্যবহূত মোটর সাইকেলটি সুন্দরগঞ্জ সোনালী ব্যাংকের সামন থেকে চুরি হয়। উল্লেখ্য চোর রংপুর জেলার পীরগঞ্জ থানার মিটিপুর গ্রামের আবু বক্করের পুত্র । সে আন্তঃজেলা মোটর সাইকেল চোরের গডফাদার।
মধুখালীতে মহিলা পরিষদের স্মারকলিপি
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ সোমবার দেশব্যাপী গণধর্ষণ ও ধর্ষণ শেষে নারী হত্যা, অপহরণ ও নারীর প্রতি সহিংসতা রোধে এবং ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার সম্পন্ন ও অভিযুক্তদের ফাঁসির দণ্ড নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন পাস করতে উপজেলা নির্বাহী অফিসার এস এম শফিক এর মাধ্যমে ফরিদপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
উলিপুরে তিন মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ কুড়িগ্রামের উলিপুরে ৩ গাঁজা ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রামের পরিদর্শক ইংগুল আলীর নেতৃতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ উলিপুর পৌরসভার সরদার পাড়া গ্রামের মৃত চিনতু মিয়ার পুত্র নিরাশা (২৫), ধরনীবাড়ী ইউনিয়নের কিশামত মধুপুর গ্রামের মৃত আবু তৈয়ব আলীর পুত্র গোলজার হোসেন (২৭) ও একই ইউনিয়নের ধরনীবাড়ী গ্রামের মহসীন আলীর পুত্র মমিনুল ইসলাম (২৭) কে গাঁজা সেবন ও বিক্রির অপরাধে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
কুমারখালিতে এক রাতে ১৩ বাড়িতে চুরি
কুমারখালি সংবাদদাতা \ কুমারখালি পৌর এলাকার ৭নম্বর ওয়ার্ডের বাটিকামারা রেলপাড়ায় এক রাতে ১৩টি বাড়িতে চুরি হয়েছে। এতে অধিকাংশ বাড়িতে সিঁধ কেটে ঘরের ভেতর ঢুকে বাইসাইকেল, মোবাইল, নগদ অর্থ চুরি করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। সংবাদ পেয়ে কুমারখালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এলাকার মানুষের ভেতর চরম ক্ষোভ ও আতংক দেখা দিয়েছে।
ইকবাল আজাদ হত্যার আসামি জেলহাজতে
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম ইকবাল আজাদ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি প্রকৌশলী মশিউর রহমানকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। রবিবার ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিউল আজমের আদালতে হাজির হলে তার জামিন নামঞ্জুর হয়।
চাঁপাইনবাবগঞ্জে মহিলা দলের মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা, থানা ও পৌর মহিলা দলের মানববন্ধন অনুষ্ঠিত হয়। সারাদেশে নির্যাতন, হত্যা, এসিড সন্ত্রাস, ধর্ষণের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ অধ্যাপক শাহজাহান মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি হারুনুর রশীদ।
ধামরাই বিএনপি’র কমিটিকে অভিনন্দন
ধামরাই সংবাদদাতা \ সম্প্রতি গঠিত ধামরাই থানা বিএনপি’র নতুন কমিটিকে যুবদলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। ঢাকা জেলা যুবদলের আহবায়ক ওয়ালীদ খান, ধামরাই থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আতিকুর রহমান, সিনিয়র যুগ্ম-আহবায়ক রমিজুর রহমান চৌধুরী রোমা, ধামরাই পৌর যুবদলের আহবায়ক নাঈমুর রহমান ফার্দুন, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান স্বপনের নেতৃত্বে যুবদল নেতা-কর্মীদের একটি দল বিপুল সংখ্যক সমর্থক ও সুধীজনের উপস্থিতিতে ২১ জানুয়ারি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ধামরাই থানা বিএনপি’র সভাপতি আলহাজ্ব তমিজউদ্দিনকে ফুলেল অভিনন্দন জানান।
বেলকুচিতে বাস চাপায় শিশু নিহত
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জের বেলকুচিতে বাস চাপায় শিশু নিহত হয়েছে। নিহত সফিকুল ইসলাম (৫) নাগগাঁতী গ্রামের আখতার হোসেনের ছেলে। সোমবার বেলকুচি উপজেলার নাগগাঁতীতে দ্রুতগামী একটি ইট বোঝাই ট্রাক রাস্তা পার হবার সময় একই এলাকার শিশু সফিকুল ইসলামকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পীরগঞ্জে দোয়েল সংস্থার স্বাস্থ্যসেবা
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ বাড়ির উঠানে গিয়ে দরিদ্র মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে পীরগঞ্জের লোহাগাড়া কেন্দ্রিক সমাজসেবী সংগঠন ‘দোয়েল সংস্থা’। রবিবার পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের আলমপুর ও ভোমরাদহ ইউনিয়নের ইলাহার গ্রামের ত্রিশটি বাড়িতে গিয়ে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ব্যবস্থাপত্র ও পরামর্শ দিয়েছে সংস্থার আয়োজিত ফ্রি মেডিক্যাল টিম।
হোসেনপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ হোসেনপুর উপজেলা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায়, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএনডিপি’র আর্থিক ও কারিগরি সহায়তায় মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন (এমএলএএ)-এর অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ (এভিসিবি) প্রকল্পের উদ্যোগে সোমবার হোসেনপুর উপজেলা পরিষদ হলরুমে গ্রাম আদালত বিষয়ক উপজেলা সংবেদশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
