নাঙ্গলকোটে মুয়াজ্জিন খুন

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২১:৩৯
উপজেলার আঙ্গুলখোড় গ্রামের মুয়াজ্জিন রবিবার রাতে নির্মমভাবে খুন হয়েছে। নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের ঐ গ্রামে সোমবার সকালে এলাকাবাসী মসজিদ সংলগ্ন পুকুরে জামে মসজিদের মুয়াজ্জিন আবদুর রহিমের (২৫) লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ সোমবার তার লাশ উদ্ধার করেছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এলাকাবাসী একই গ্রামের সাইফুল ইসলাম মানিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।