আসন নিয়ে জটিলতা

শেবাচিমে ছাত্রী হোস্টেলে নিরাপত্তার দাবিতে মানববন্ধন

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২১:৪০
ছাত্রী হোস্টেলে অনুপ্রবেশ বন্ধসহ ১০ দফা দাবিতে সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) শিক্ষার্থীদের একাংশ। মানববন্ধনে বক্তারা হোস্টেলে নিরাপত্তার জোর দাবি জানায়। মানববন্ধনের পরপরই কলেজ শাখার ভিপি’র নেতৃত্বে অধ্যক্ষ’র অপসারণসহ ছাত্রী হোস্টেলের একেকটি রুমে ৪ জন করে ছাত্রীর আসন বরাদ্দের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। কলেজ শাখার ভিপি আব্দুল্লাহ মারুফ ইত্তেফাককে জানান, হোস্টেল সুপারের অনুমতি নিয়ে রবিবার রাতে নতুন ছাত্রীদের হোস্টেলে আসনের ব্যাপারে প্রত্যেক রুমে ২/১ জনের পরিবর্তে ৪ জন করে থাকার জন্য বলা হয়। এতে ২০/২৫ জন ছাত্রী প্রতি রুমে দু’জন করে থাকার দাবি জানায়।