কনকর্ড রাজধানী প্রকল্প প্লট ওনার্স এসোসিয়েশনের সভা ২৫ জানুয়ারি

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২১:৫৯
কনকর্ড রাজধানী প্রকল্প প্লট ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ২৫ জানুয়ারি বিকাল ৩টায় বিএমএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। যে সকল সদস্য ২০১২ সাল পর্যন্ত সমিতির সদস্যপদ নবায়ন করেননি এবং উন্নয়ন তহবিলে টাকা জমা দেননি, তাদের প্রতি বছরের সদস্য পদ নবায়ন ফি বাবদ এক হাজার টাকা এবং উন্নয়ন তহবিলে কাঠাপ্রতি দুই হাজার টাকা সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করা হল। অডিটোরিয়ামে প্রবেশের ক্ষেত্রে বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে। -প্রেস বিজ্ঞপ্তি