শোক সংবাদ

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২২:০০
মকিতুর রহমান ভুঁঞা বিশিষ্ট শিল্পপতি বায়োফার্মার প্রতিষ্ঠাতা, ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মুকিতুর রহমান ভুঁঞা (৭২) মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। বাদ জোহর জানাজার পর মরহুমকে বনানী কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা রেখে গেছেন। আবু তাহের চৌধুরী শাহসুফী আমানাত খান (রা.) এর ছেলে মরহুম ফৌজুল কবির খানের জামাতা আবু তাহের চৌধুরী (৭৮) রবিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মরহুমের দ্বিতীয় জানাজা শেষে মিসকিন শাহ দরগাহ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। ফাতেমা বেগম পীরগঞ্জ পৌরসভার ভেলাতৈড় (ভদ্রপাড়া) মহল্লা নিবাসি মোঃ সলেমান আলীর স্ত্রী ও অধ্যাপক মোঃ জাহিদুর রহমানের মাতা ফাতেমা বেগম সোমবার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মঙ্গলবার জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়। সাহেরা খাতুন দৈনিক আমার দেশ পত্রিকার স্বরূপকাঠি প্রতিনিধি গোলাম মোস্তফার মাতা সাহেরা খাতুন (৮০) সোমবার রাতে স্থানীয় একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্ল¬াহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ পুত্র রেখে গেছেন। মঙ্গলবার নামাজে জানাজা শেষে ভান্ডারিয়া উপজেলার মাদাশী গ্রামে তাকে দাফন করা হয়। হোসেন আলী চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি ও সংবাদপত্র হকার্স ইউনিয়নের প্রাক্তন সহ-সভাপতি মো. হোসেন আলী (৬০) মঙ্গলবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে হালিশহর মুন্সীপাড়াস্থ কবরস্থানে তাকে দাফন করা হয়।