রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি

জনগণ সশস্ত্র বাহিনী নয়, সরকারের কাছে জবাবদিহি চায়

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২২:২০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে সরকার, সশস্ত্র বাহিনী নয়। তাই এই অস্ত্র চুক্তির বিষয়ে জনগণ সশস্ত্র বাহিনীর কাছ থেকে নয়, সরকারের জবাবদিহি চায়। মওদুদ আহমদ অভিযোগ করেন, কার স্বার্থে সরকার রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি করেছে, সে বিষয়ে সংশ্লিষ্ট দলের কেউ মুখ খুলছেন না। অথচ সশস্ত্র বাহিনী সংবাদ সম্মেলন করেছে। উচ্চহারের সুদে নিম্নমানের অস্ত্র কিনতে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে সরকার। গতকাল রাতে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মওদুদ এসব কথা বলেন। সংগঠনের চেয়ারম্যান শেখ আনোয়ারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাপ ভাসানী মহাসচিব আবু হামিদুর রেজা খান ভাসানী, এনডিপি সভাপতি গোলাম মর্তুজা, তাঁতীদলের জাহাঙ্গীর আলম মিন্টু । মওদুদ আহমদ বলেন, রাশিয়ার সঙ্গে এ ধরনের চুক্তি গোপন করা ঠিক হয়নি