আজ দেশজুড়ে বিএনপির গণসংযোগ ও প্রচারপত্র বিলি কর্মসূচি

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২২:২১
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের দাবিতে আজ বুধবার সারাদেশে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোট। বিএনপির সিনিয়র নেতারা দলের ৭৫টি সাংগঠনিক জেলায় এই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন। বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চগড় জেলায় জনসংযোগ ও প্রচারপত্র বিলি করবেন-স্থায়ী কমিটির সদস্য লে.জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ঠাকুরগাঁও-ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, দিনাজপুর-স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সৈয়দপুর-নীলফামারী জেলায়-ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহম্মেদ তালুকদার, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায়-চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, রংপুর- স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ,স,ম হান্নান শাহ, গাইবান্ধা- ক্রীড়াবিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) এম এ লতিফ খান, জয়পুরহাট- যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বগুড়া- স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চাঁপাইনবাবগঞ্জ-যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, নওগাঁয়- শ্রমবিষয়ক সম্পাদক জাফরুল হাসান, রাজশাহী ও রাজশাহী মহানগর- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, দিনাজপুর- লুত্ফর রহমান খান আজাদ, সিরাজগঞ্জ ও পাবনা- ইকবাল হাসান মাহমুদ টুকু, মেহেরপুর ও চুয়াডাঙ্গা- শামসুজ্জামান দুদু, কুষ্টিয়া- ড. আসাদুজ্জামান রিপন, যশোর- বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ঝিনাইদহে- মসিউর রহমান, মাগুরা ও রাজবাড়ী- এএসএম আবদুল হালিম, নড়াইল- মনিরুল হক চৌধুরী, খুলনা- অধ্যাপক মাজেদুল হক, খুলনা মহানগর- সেলিমা রহমান, সাতক্ষীরা- নুরুল ইসলাম দাদু ভাই, বরগুনা- অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, পটুয়াখালী- আলতাফ হোসেন চৌধুরী, ভোলা- অ্যাডভোকেট জয়নুল আবদিন, বরিশাল মহানগর- মজিবুর রহমান সরোয়ার, বরিশাল দক্ষিণ- মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, ঝালকাঠী ও পিরোজপুর- ব্যারিস্টার শাহজাহান ওমর, টাঙ্গাইল- মেজর (অব.) মাহমুদুল হাসান, জামালপুর- ড. আবদুল মঈন খান, শেরপুর- শহীদউদ্দিন চৌধুরী, ময়মনসিংহ উত্তর- অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ময়মনসিংহ দক্ষিণ- ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, নেত্রকোনা- অধ্যাপক এমএ মান্নান, কিশোরগঞ্জ- ওসমান ফারুক, মানিকগঞ্জ- আবদুল মান্নান, মুন্সীগঞ্জ- মিজানুর রহমান সিনহা, ঢাকা- আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর- তরিকুল ইসলাম, গাজীপুর- ফজলুল হক মিলন, নরসিংদী- খায়রুল কবির খোকন, নারায়ণগঞ্জ- ব্যারিস্টার মওদুদ আহমদ, ফরিদপুর-চৌধুরী কামাল ইবনে ইউসুফ, গোপালগঞ্জ- কাজী আসাদ, মাদারীপুর- মীর মুহাম্মদ নাসির উদ্দিন, শরীয়তপুর- ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, সুনামগঞ্জ- শমসের মবিন চৌধুরী, সিলেট মহানগর ও জেলা- ড. খন্দকার মোশাররফ হোসেন, মৌলভীবাজার- আ ন ম এহসানুল হক মিলন, হবিগঞ্জ- ইনাম আহমেদ চৌধুরী, ব্রাহ্মণবাড়ীয়া- অ্যাডভোকেট হারুন আল রশীদ, কুমিল্লা উত্তর- জয়নুল আবদিন ফারুক, কুমিল্লা দক্ষিণ- রাবেয়া চৌধুরী, চাঁদপুর- বরকত উল্লাহ বুলু, ফেনী- সালাহউদ্দিন আহমেদ, নোয়াখালী- মোহাম্মদ শাহজাহান, লক্ষ্মীপুর- আবুল খায়ের ভূঁইয়া এমপি, চট্টগ্রাম দক্ষিণ- এম মোরশেদ খান, চট্টগ্রাম উত্তর ও মহানগর- এমকে আনোয়ার, কক্সবাজার- আবদুল আউয়াল মিন্টু, খাগড়াছড়ি- হাবিব উন নবী খান সোহেল, রাঙ্গামাটি- মেজর (অব.) রুহুল আলম চৌধুরী এবং বান্দরবনে গোলাম আকবর খন্দকার কর্মসূচিতে নেতৃত্ব দিবেন।