দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ১৮:৫৫
আজ ১১ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১১ বরিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৫৪ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৪৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও শুক্র। আপনার শুভসংখ্যা ৪ ও ৬। শুভবার:রবি ও বুধবার। শুভরত্ন:গার্নেট ও হীরক। প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী হওয়া সত্ত্বেও খেয়ালী। আপনি অমায়িক। দয়ালু ও সৃজনশীল। নিজের চেয়ে অন্যের জন্য কাজ করে আপনি বেশি আনন্দ পান। মুহূর্তের ইচ্ছা বা খেয়াল আপনাকে সহজেই লক্ষ্য পথ থেকে দূরে নিয়ে যেতে পারে। আর বিপরীত লিঙ্গের প্রভাব আপনার পেশা ও জীবনকে করে তুলতে পারে ঘটনাবহুল। দৃঢ় ইচ্ছাশক্তি প্রয়োগ করে আপনাকে খেয়ালীপনা পরিহার করতে হবে। তাহলেই আপনার জীবন সফল হয়ে উঠবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:গায়ক নেইল ডায়মন্ড, শাহজাহান কিবরিয়া, পুরাতত্ত্ববিদ নলিনী কান্ত ভট্টশালী, আহমেদ বশীর, সাংবাদিক আব্দুল বাতেন। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ পাওনা টাকা আদায়ে বিলম্ব হতে পারে। কিছু কাজ অসমাপ্ত থেকে যাবে। মাতা বা মাতৃস্থানীয় কেউ অসুস্থ হতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত হবে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ আর্থিক দিক ভাল যাবে। খেলোয়াড়দের জন্য দিনটি শুভ। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। পদস্থ চাকরিজীবীদের বদলির সম্ভাবনা আছে। রাজনৈতিক কর্মকাণ্ডে না জড়ালে ভাল করবেন। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ শরীর খুব একটা ভালো যাবে না। ক্লান্তিবোধ করতে পারেন। জরুরি কাজ সকাল বেলায় সেরে নিন। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। অসমাপ্ত কাজ আজ শেষ নাও হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। অকারণ শত্রুতার সম্মুখীন হতে পারেন। আজ কাউকে কোনো প্রতিশ্রুতি দেয়া ঠিক হবে না। বিশ্বস্ত কেউ বিশ্বাস ভঙ্গ করতে পারে। আরামপ্রিয়তা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কারো উপর দায়িত্ব দিয়ে নির্ভর করা ঠিক হবে না। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। আপনজনের প্রতি কোনো দুর্ব্যবহার করা ঠিক হবে না। এতে নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে যাচাই করুন। ব্যবসায়িক ক্ষেত্রে ঝুঁকি না নিলেই ভালো করবেন। কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ শরীর মোটামুটি ভালো যাবে। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। আপনার খুব একটা অসুবিধা নাও হতে পারে। কোনো বন্ধু বা আত্মীয়ের সহযোগিতা পাবেন। নতুন কিছু কাজ হাতে আসতে পারে। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে চলুন। হঠাত্ কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। যে কোনো অবস্থায় নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। শরীর ভালো যাবে না। কোনো ধরনের অনিয়ম করবেন না। সিদ্ধান্ত পাল্টানো ঠিক হবে না। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো যাবে না। কোনো রকমের অশান্তির সম্মুখীন হতে পারেন। খেলোয়াড়দের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আজ কোনো সুযোগ পেতে পারেন। ঠিকাদাররা অসতর্কতার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। প্রতিযোগিতামূলক কাজে ভালো করবেন। শিল্পীদের জন্য দিনটি শুভ। সুনাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। শরীর তেমন একটা ভালো নাও যেতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ কর্মহীনদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। কাজকর্মে অধিকতর মনোযোগ দিন। অবহেলার জন্য কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। হতাশ না হয়ে লেগে থাকুন। সাফল্য ধরা দিতেও পারে। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কিন্তু তাই বলে পড়াশুনায় অবহেলা করবেন না। আজ খারাপ কোনো সংবাদ পেতে পারেন। যে কোন কারণে মন ভালো নাও থাকতে পারে। ক্রিড়াবিদদের জন্য দিনটি শুভ। ভ্রমণের সুযোগ পেতে পারেন।