প্যারাকল ডটকম সম্প্রতি কন্ট্যাক্ট ইমপোর্টার ও গ্র্যাবার টুল এপিআই অবমুক্ত করেছে, যা হটমেইল, ইয়াহু, জিমেইল, এমএসএন, এওএলসহ বিশ্বের প্রায় সব ইমেইল অ্যাকাউন্টের সাথেই কাজ করে। এই এপিআইটি সহজ ব্যবহারযোগ্য এবং টেকনিক্যাল/প্রোগ্রামিং বিষয়ে বিশেষজ্ঞ না হয়েও এই টুলটি সহজেই ওয়েবসাইটে ইন্টিগ্রেট করা যায়। এই টুলের মূল কাজ হচ্ছে কোনো অ্যাড্রেস বুক থেকে সব কন্টাক্ট সাইটে যুক্ত করা। সাইটের ভিজিটর ও সদস্য সংখ্যা বাড়াতে এটি সহায়তা করে। এসইওর মাধ্যমে যেমন ভিজিটর বাড়ানো যায় একটি সাইটের, তারচেয়েও কার্যকরীভাবে কাজটি করা যায় কন্টাক্ট ইমপোর্টার বা গ্র্যাবার টুল ব্যবহার করে। এই সুবিধাটিই বিনামূল্যে প্রদান করছে সামাাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম প্যারাকলস। বিশ্বব্যাপী প্রফেশনালদের নিয়ে সামাজিক যোগাযোগের এই নেটওয়ার্ক থেকে বিনামূল্যে এটি ব্যবহার করতে ভিজিট করুন http://www.paracalls.com/developer.php।
