লাফার্জ সুরমা সিমেন্টের ব্যবসায়িক অংশীদারদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ১৯:৫২
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে লাফার্জ সুরমা সিমেন্টের গ্রাহক এবং ব্যবসায়িক অংশীদারদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ২০১৩ সালের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি কোম্পানির নতুন লোগো উন্মোচন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন লাফার্জ সুরমা সিমেন্টের সিইও তারেক এলবা। এসময় কোম্পানির নির্বাহি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন। তারেক এলবা তার বক্তব্যে বলেন, গত বছর আমাদের প্রতিষ্ঠানের জন্য বেশ কিছু সাফল্য অজর্ন করা সম্ভব হয়েছে। চলতি বছরে লাফার্জ সুরমা সিমেন্ট যেন বিশ্বের এক নম্বর সিমেন্ট প্রতিষ্ঠান হিসেবে অবির্ভূত হতে পারে তা চেষ্টা চালাতে হবে। তিনি আরও বলেন, এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কোম্পানির পক্ষ থেকে যে ধরনের সহায়তা দেয়া দরকার তা দেয়া হবে। তবে একনিষ্ঠভাবে কাজ করে কোম্পানির অগ্রগতি নিশ্চিত করতে হবে কোম্পানির কর্মকর্তা ও অংশীদারদেরকেই। তাই এক্ষেত্রে ব্যবসায়িক অংশীদার-দেরকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান তিনি।