পাল্টায় না

আপডেট : ০২ মে ২০১৯, ১৮:৫৯

 

আকাশ ভরাট ছিল এতকাল কল্পনায়

বিজ্ঞানে ক্রমশ আজ

মঙ্গলে ক দিন পরে মনে হয়

নতুন দুনিয়া হতে পারে

যেখানে বসতি স্থাপনের জেরে

কোনো রেড ইন্ডিয়ান প্রাণ হারাবে না!

 

কেবল যান্ত্রিক হবে সব

হবে মানব—রোবট হাসি মেখে আন্তরিক সাজে

চাইতে চাইতে শান্তি একদিন মাথায় ফাটাবে

পারমাণবিক দুঃস্বপ্ন!

মানুষ নিজেই আত্মঘাতী, ইতিহাস তা-ই বলে

হয়তো অনতিদূরে পৌঁছে গেছে সেই একদিন

 

কার্বন যতটা ডুবিয়ে রাখবে আর

প্রস্তুতি নেবে জেগে ওঠার

লেখে জুল ভার্ন—

সাগরতলে তলিয়ে দুনিয়ার জেগে ওঠা বারে বারে

 

থাকবে ফোঁপানো

ভালোবাসা, ক্রোধ, ঘৃণা, হত্যা, প্রত্যাবর্তন তেমনি

 

মানুষ স্বভাব পাল্টায় না!