যেকোনো জিনিস সাজিয়ে-গুছিয়ে রাখাটা এক ধরনের শিল্প। এর জন্য খুব বেশি মেধা বা শিক্ষার প্রয়োজন হয় না। প্রয়োজন হয় ইচ্ছাশক্তি ও কৌশলের। আর যারাই এ সাজানো-গোছানোর কাজ পছন্দ করেন, তারা আসতে পারেন হাউজ কিপিং পেশায়। এটি হতে পারে নিজের বাসা/রুম গুছিয়ে রাখা থেকে শুরু করে সেই পাঁচতারকা মানের হোটেল পর্যন্ত।
পেশা হিসেবে হাউজ কিপিং :সাধারণত হাউজ কিপিংকে বলা হয়ে থাকে একটি হোটেলের কেন্দ্রবিন্দু বা হার্ট। কারণ রুম ছাড়া কোনো হোটেল চিন্তাই করা যায় না। শুধু তাই নয়, হোটেল-মোটেল-রিসোর্ট বা বহুজাতিক কোম্পানিগুলো যখনই তাদের বাহ্যিক সৌন্দর্যের বিষয়ে নজর দেয় তখনই হাউজ কিপিং শব্দটি চলে আসে। হোটেলগুলোতে কক্ষ সজ্জা, বেড তৈরি, ক্লিনিং সার্ভিস, লন্ড্রি সার্ভিস, হাইজিন অ্যান্ড স্যানিটেশন, ফার্স্ট এইড হাউজ কিপিং বিভাগের অন্তর্ভুক্ত।
এ পেশায় কাজের সুযোগ :পর্যটন শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে গড়ে উঠছে তারকামানের অভিজাত সব হোটেল। এর ছোঁয়া লেগেছে মধ্যপ্রাচ্যসহ আমাদের দেশেও। দেশের মধ্যেই আন্তর্জাতিক হোটেলগুলোতে হাউজ কিপিং বিভাগে দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে। এছাড়াও দেশের বাইরের হোটেলগুলোতেও রয়েছে দক্ষ হাউজ কিপারের ব্যাপক চাহিদা। ছেলে-মেয়ে উভয়েই গড়তে পারেন সম্ভাবনাময় ক্যারিয়ার। এ পেশায় আসতে সবার আগে প্রয়োজন মানসম্মত প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ প্রদান করতে প্রতিষ্ঠিত হয়েছে নিউটন হোটেল স্কুল। ০১৯৬২৫৯৫৪৬১, ০১৭৩৮৯৬৬৭৯৮ নম্বারে ফোন করে জানতে পারবেন এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য।
প্রশিক্ষণের সুযোগ :যেকোনো পেশাতেই প্রশিক্ষণের বিকল্প নেই। হাউজ কিপিং বিষয়ে কেবল হাতে-কলমে একটি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আপনি গড়তে পারেন আপনার ক্যারিয়ার। আর এ বিষয়ে রাজধানীর মহাখালীতে আন্তর্জাতিক মানসম্পন্ন পাঁচতারকা মানের হোটেলের সকল সুযোগ-সুবিধা নিয়ে প্রশিক্ষণ দিচ্ছে নিউটন হোটেল স্কুল। এ হোটেল স্কুলে রয়েছে আন্তর্জাতিক মানসম্মত প্রশিক্ষক ও হাতে-কলমে শিক্ষার সুযোগ। এখান থেকে হাউজ কিপিং কোর্স সম্পন্ন করতে সময় লাগবে তিন মাস। এর মধে রয়েছে এক মাসের হাতে-কলমে প্রশিক্ষণ ও দুই মাসের হোটেল অ্যাটাচমেন্টের সুযোগ। কোর্সটিতে ইংরেজি শিক্ষার ওপর শতভাগ জোর দেওয়া হয়েছে। যা আপনাকে ইংরেজিতে কথা বলতে পূর্ণ সহযোগিতা করবে এবং চাকরির ক্ষেত্রে একধাপ এগিয়ে রাখবে।
