এভিয়েশনে ক্যারিয়ার গড়ার সুযোগ

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২০:৪৪
সময়ের সাথে সাথে চাকরির বাজারে শুরু হয়েছে প্রতিদ্বন্দ্বিতা। আর তাতে করে প্রথাগত বিষয়ে শিক্ষা গ্রহণ করলেই আর চাকরির নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। ফলে বিকল্প বিষয়গুলোতে পড়ালেখা করার আগ্রহ তৈরি হয়েছে। আর সেই ধরনেরই একটি ক্ষেত্র এভিয়েশন। এ দেশে ক্যাটেক চালু করেছে এভিয়েশন বিষয়ে বিভিন্ন কোর্স, যেখান থেকে এটি সম্পন্ন করে বাংলাদেশসহ সারা বিশ্বেই এভিয়েশন খাতে চাকরির সুযোগ পাওয়া যাবে। এই খাতের চাকরিতে বেতনও পাওয়া যায় ভালো। এসএসসি বা ও-লেভেল সম্পন্ন করেই এই কোর্সটি শুরু করা যাবে। আর চার বছরেই অর্জন করা যাবে বিটেক এডেক্সেলের অধীনে অনার্স ডিগ্রি। এ ক্ষেত্রে ১৮ মাস পর পাওয়া যাবে আন্তর্জাতিক মানের সার্টিফিকেট লেভেল থ্রি বা এনডি। এরপর আঠারো মাসের পর পাওয়া যাবে লেভেল ফাইভ বা এইচএনডি ডিগ্রি। এরপর ফাইনাল ইয়ার বা চতুর্থ বছর শেষে পাওয়া যাবে টপ আপ বিবিএ বা বিএসসি। যেসব শিক্ষার্থী গবেষণা এবং সঠিক চিন্তার মাধ্যমে এভিয়েশন খাতের অনেক জটিল বিষয়ের সমাধান করতে সক্ষম এবং এই শিল্প খাতে প্রয়োজনীয় প্রচেষ্টার মাধমে নিজেদের ক্যারিয়ার গড়তে চায়, তারা বিষয়টি পড়তে পারে। শিক্ষার্থীরা ব্যবহারিক এবং তত্ত্বীয় শিক্ষার মাধ্যমে দ্রুত সার্বিক বিষয়াবলী বুঝে উঠতে সক্ষম হয়। এ জন্যে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে এভিয়েশন খাতে শিক্ষার্থীরা দ্রুত পুরো বিশ্বে কাজ করার যোগ্য নির্বাহী হয়ে ওঠে। এভিয়েশন অপারেশন এ ক্ষেত্রে পুরোপুরি সহায়ক একটি কোর্স। শিক্ষার্থীরা বিভিন্ন মডিউলে এই কোর্সটি সম্পন্ন করতে পারে। এর মধ্যে এভিয়েশন ইন্ডাস্ট্রিজ ও এয়ারলাইন্স এবং এয়ারপোর্ট যেখানে হেলথ, সেফটি অ্যান্ড সিকিউরিটি ইন এভিয়েশন ইন্ডাস্ট্রিজ, মিটিং কাস্টমার নিডস ইন এভিয়েশন ইন্ডাস্ট্রিজ, এয়ার ট্রাভেল, এয়ারক্রাফট অপারেশনস, মার্কেটিং দ্য এভিয়েশন ইন্ডাস্ট্রিজ, ই-বিজনেস ফর এয়ারলাইন্স, এয়ারক্রাফট অ্যান্ড এয়ারফিল্ড পারফরম্যান্স, হিউম্যান রিসোর্স ইন এভিয়েশন ইন্ডাস্ট্রিজ, এয়ারপোর্ট ইমার্জেন্সি অপারেশন, এনভায়রনমেন্টাল ইমপ্যাক্টস অব এভিয়েশন এয়ারপোর্ট অপারেশন্স, টিম লিডারশিপ ইন এভিয়েশন ইন্ডাস্ট্রিজ, হ্যান্ডলিং এয়ার প্যাসেঞ্জারস, এয়ার কার্গো অপারেশনস প্রভৃতি বিষয় পড়ানো হয়। এভিয়েশনের পড়ালেখা এবং ভবিষ্যত ক্যারিয়ার সম্পর্কে আরও তথ্য জানতে ফোন করুন ৮৯৯১৩৭১, ০১৯২৬৯৬৩৬৫৩-৫ নম্বরে। এভিয়েশন অপারেশন কোয়ালিফায়েড শিক্ষার্থীরা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা প্রভৃতি দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যচেলর প্রোগ্রামে ভর্তি হতে পরে। এ ছাড়া স্বল্পমেয়াদি এই কোর্স শেষ করে শিক্ষার্থীরা চাইলেই ইংল্যান্ডের কভেন্ট্রি, কিংসস্টোন, স্যালফোর্ড, ক্রেইনফিল্ড প্রভৃতি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের যেকোনো দেশের এডেক্সেল অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত বর্ষে ভর্তি হতে পারে। এর শিক্ষা পদ্ধতি গ্রহণের ধরন অনেক সহজ। এ ছাড়া এই কোর্সে বিশ্বের ১৭৩টি দেশে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে। এই কোর্স ছাড়াও কলেজটি বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড , বিটেক, এডেক্সেল এবং ইন্টারন্যাশনাল অ্যক্রিডিটেশন অরগানাইজেশনের অধীনে ৩ বছর মেয়াদি এনডি/এইচএনডি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, ৪ বছর মেয়াদি বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ৩ মাস মেয়াদি এভিয়েশন ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাকাউন্টিং, ট্রাভেল-ট্যুরিজ্যম টিকেটিং, এয়ারহোস্টেস কেবিন ক্রু প্রভৃতি কোর্সে উচ্চ শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রয়েছে ইএএসএ অথরাইজড টিচার, আয়ারল্যান্ডের শ্যানন অ্যারাস্পেসে ইন্টার্নির সুযোগ। যোগাযোগ :সেক্টর- ১১, রোড-২, বাড়ী-১৪, উত্তরা।