ক্রিয়েটিভ ডিজাইনে পড়ালেখা

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২০:৪৪
ক্রিয়েটিভ ডিজাইন বিষয়ে পড়ালেখার সুযোগ করে দিতে প্রতিষ্ঠিত হয়েছে ইন্সপিরেশন ইনস্টিটিউট অব ডিজাইন অ্যান্ড টেকনোলজি। লিমককউং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি মালয়েশিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএর ইউ অ্যান্ড আই অ্যালায়েন্স-এর অধীনে পড়াশোনা করার সুযোগ করে দিচ্ছে এই প্রতিষ্ঠানটি। পড়ার বিষয় :ইন্সপিরেশনে রয়েছে বিএ ইন ইন্টেরিয়র আর্কিটেকচার বিষয়ে ৪ বছর মেয়াদি এবং ডিপ্লোমা ইন ইন্টেরিয়র ডিজাইনে ২ বছর মেয়াদি কোর্স। ফ্যাশন ডিজাইনে ক্যারিয়ার গড়তে ইন্সপিরেশনের লিমককউং ইউনিভার্সটির অধীনে ১ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ফ্যাশন ডিজাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ-এর অধীনে ১ বছর ও ৬ মাস মেয়াদি ফ্যাশন ডিজাইন কোর্স রয়েছে। এসব কোর্স সম্পর্কে জানতে ফোন করতে পারেন ০১৭১১০০৫৯৯৯, ৮৮৩৪৩৫৩ নম্বরে। রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ’র ইউ অ্যান্ড আই অ্যালায়েন্স-এর অধীনে ১ বছর ও ৪ মাস মেয়াদি গ্রাফিক্স ডিজাইন কোর্স। এ ছাড়া ডিজাইন ইন ইউর ওউন অ্যাপার্টমেন্ট শিরোনামের ২ মাসের কোর্স করে নিজেই নিজের ঘরের যাবতীয় ডিজাইনের কাজ করতে পারবেন। একই কাজে সহায়তা করতে পারে ফার্নিচার ডিটেইল অ্যান্ড ডিজাইন কোর্সটি। এই কোর্সের মেয়াদও ২ মাস। ইন্সপিরেশনে পড়ালেখা করে ক্রিয়েটিভ ডিজাইনের বিষয়ে ক্যারিয়ার গড়া যায়। যোগাযোগ:এএএ টাওয়ার, প্লট-৮০, ব্লক-জে, বারিধারা, প্রগতি সরণী, ঢাকা-১২১২।