পোশাক শিল্পের জন্য দক্ষ জনবল তৈরিতে কাজ করে যাচ্ছে কলেজ অফ ফ্যাশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (সিএফটিএম)। এটি একটি প্রফেশনাল ও কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান। ওয়ারউইক ইউনিভার্সিটি, ইউকে, এবং জিআইজেড, জার্মানির মনোনীত কনসালটেন্ট হিসেবে সিএফটিএম ৩২টি গামের্ন্টস ফ্যাক্টরিতে দক্ষ জনবল গড়ার কাজে নিয়োজিত। গার্মেন্টস শিল্পে ওর্য়াল্ড ব্যাংকের রেজিস্টার্ড কনসালটেন্ট হিসেবে সিএফটিএম মনোনয়ন পেয়েছে। এ ছাড়া জিআইজেড, জার্মানির মনোনীত কনসালটেন্ট হিসেবেও কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি।
সিএফটিএম জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধিভুক্ত একটি কলেজ যার কোড ৫০৩২৩। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত কানাডার সর্ববৃহত্ বেসরকারি বিদ্যাপীঠ লা-সালে ইন্টারন্যাশনাল কলেজ ও ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সিএফটিএম থেকে কোর্স সম্পন্ন করা একজন শিক্ষার্থী খুব সহজেই ক্রেডিট ট্রান্সফার করতে পারবে। এ ছাড়া এখানে পাঠদানে থাকছে আধুনিক শিক্ষা উপকরণের এমএমপি এবং ওএইচপির ব্যাবহার ও ভিডিও ক্লিপ প্রদর্শন। আছে তাত্ত্বিক ও ব্যাবহারিক প্রশিক্ষণ পর্ব।
শিক্ষার্থীদের জন্য সুবিধা
সিএফটিএম-এ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে ১০ থেকে ৫০ শতাংশ বৃত্তির সুযোগ। যেকোনো গ্রুপ থেকে ন্যূনতম জিপিএ ২.৫ পেয়ে এইচএসসি উত্তীর্ণ যে কেউ এখানে ভর্তি হতে পারবে। এখানে কোর্স হিসেবে রয়েছে বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলোজি এবং নিটওয়্যার ম্যানুফ্যাকচারিং টেকনোলোজি। উভয় কোর্সের মেয়াদই ৪ বছর। এসব বিষয়ে জানতে ০১৯১২০৭৩২৫০, ০১৭১০৭৮৬৩৫৮ নম্বরে ফোন করে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি (অনার্স) কোর্স এবং সিএফটিএম-এর অধীনে গ্র্যাজুয়েশন কোর্সসহ বিভিন্ন মেয়াদে ডিপ্লোমা করার সুবিধা আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একই কারিকুলাম অনুযায়ী চার বছর মেয়াদে গ্র্যাজুয়েশন প্রোগ্রাম ও দুই বছর মেয়াদে হায়ার ন্যাশনাল ডিপ্লে¬ামার আওতায়, ফ্যাশন ডিজাইন টেকনোলজি ও গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং টেকনোলজিতে পড়ার সুযোগ আছে। এ ছাড়াও ডিগ্রি পাশ অথবা ডিগ্রি অধ্যয়নরতদের জন্য এক বছর মেয়াদে প্রফেশনাল ডিপ্লে¬ামা প্রোগ্রামে ফ্যাশন ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সে ভর্তির সুযোগ রয়েছে। সিএফটিএম টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সিলেবাস ও পরীক্ষার অধীনে অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ওয়ার্ক স্টাডি, প্যাটার্ন কাটিংয়ের উপর ছয় মাসের সার্টিফিকেট কোর্স করানো হয়। এ ছাড়া ২-৪ মাসব্যাপী গার্েমন্টসের বিভিন্ন বিষয়ের উপর শর্ট কোর্স চালু আছে।
যোগাযোগ :ট্রপিক্যাল রাফা টাওয়ার, বাড়ী-২, রোড-১২, উত্তরা।
