দক্ষিণ সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২১:০৫
ঢাকার সূত্রাপুর, লক্ষ্মীবাজার, কে-জি-গুপ্ত লেন, ঈশ্বর দাস লেন ও সিংটোলায় স্যুয়ারেজ আটকে পানি নিষ্কাশন হচ্ছে না। ফলে রাস্তায় ড্রেনের ময়লা পানিতে যানবাহন চলাচল, জনসাধারণের যাতায়াতের বিঘ্ন ঘটছে। এলাকাবাসীর এই দুর্দশা থেকে মুক্তি দিতে দক্ষিণ সিটি করপোরেশনের হস্তক্ষেপ কামনা করছি। আশা এলিজাবেত গমেজ, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, ঢাকা ১১০০