আব্দুল হামিদ খান ভাসানী বাংলার কৃষক-শ্রমিক মজুরের অধিকার আদায়ে ছিলেন সোচ্চার। সামান্য কৃষক পরিবার থেকে বেড়ে ওঠা এক কিশোর, শৈশব থেকে ছিলেন অত্যাচারের বিরুদ্ধে। এই নতুন বছরের পাঠ্যপুস্তকে নেই মহান নেতা ভাসানীর জীবনী। যা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। আমরা আশা করবো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী আমরা আবার দেখতে পাবো ৫ম শ্রেণি ও ৮ম শ্রেণির বইতে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ইমরান হোসেন,
আনোয়ারা, চট্টগ্রাম
