যমুনার অব্যাহত ভাঙন ও নাব্যতা হ্রাসের কারণে বাহাদুরাবাদ-বালসীঘাটের মধ্যে দীর্ঘদিন যাবত্ রেলওয়ে ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। ফলে দেশের উত্তর অঞ্চলের ১৩ জেলার যোগাযোগ ব্যবস্থা ক্রমশই ভেঙ্গে পড়েছে। বর্তমানে খরস্রোতা যমুনা নদীর গভীরতা, চরম নাব্যতা হ্রাসের কারণে মালবাহী কার্গো চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। সমস্যা সমাধানে যমুনা নদীর উপর দ্বিতীয় রেল সেতু নির্মাণ অথবা নদী খনন করে পুনরায় রেলফেরি চালুর দাবি জানিয়েছেন এ অঞ্চলের মানুষ।
এ ব্যপারে জামালপুর -২ আসনের এমপি আলহাজ ফরিদুল হক খান দুলালের কাছে জানতে চাইলে তিনি বলেন, পদ্মা সেতুর কাজ শুরুর পর যমুনা নদীর উপর দ্বিতীয় রেলসেতু নির্মানে পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে।
