ব্রাহ্মণবাড়িয়ায় ২০ ভাটা মালিকের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২১:১১
বিভিন্ন ইট ভাটায় মানসম্মত ইট উত্পাদন হচ্ছে না। ফলে এ সমস্ত ইট দিয়ে নির্মিত অবকাঠামোও টেকসই হচ্ছে না। অথচ এ সমস্ত ইট প্রস্তুত করে ইট ভাটাগুলো উত্পাদিত ইট দেদারসে বিক্রি করছে। এমনি ২০টি ইট ভাটার মালিকের বিরুদ্ধে বিএসটিআই ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রবিবার মামলা করেছে। ইট ভাটাগুলো হচ্ছে—আশুগঞ্জ উপজেলার ফেরিঘাটে মেসার্স সোনালী ব্রিক্স, তাজপুরের মেসার্স এফ এম ব্রিক্স, সরাইল উপজেলার শাহবাজপুরের মেসার্স আহাদ ব্রিক্স, মেসার্স আহাদ ব্রিক্স-২, মেসার্স নিউ আহাদ ব্রিক্স, মেসার্স ন্যাশনাল ব্রিক্স এন্ড কোং, মেসার্স বলাকা এন্ড কোং (জিকজাক) ব্রিক্স, বিজয়নগর উপজেলার রামপুরের মেসার্স যমুনা ব্রিক্স, ইব্রাহিমপুরের মেসার্স হাজী ব্রিক্স, বুধন্তীর মেসার্স টি এন্ড সি ব্রিক্স ও মেসার্স জামান ব্রিক্স ম্যানুফেকচারার্স, কসবা উপজেলার তিললাখপিরের মেসার্স নিউ ইসলাম ব্রিক্স ও য়ৈদাবাদের মেসার্স কসবা ব্রিক্স ম্যানুফেকচারার, আখাউড়া উপজেলার ধরখারের মেসার্স এসএমবি ব্রিক্স এবং ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুরের মেসার্স হানিফ ব্রিক্স, দাতিয়ারার মেসার্স সুবর্ণা ব্রিক্স, পূর্ব মেড্ডার মেসার্স মদিনা এন্ড মক্কা ব্রিক্স, উজানিসারের মেসার্স আলম ব্রিক্স ও মেসার্স আশরাফ ব্রিক্স, ঘাটুরার মেসার্স নিউ রাজধানী ব্রিক্স ফিল্ড।