মোহনগঞ্জে ছাত্রলীগের প্রতিবাদ বিক্ষোভ

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২১:১২
নেত্রকোনার মোহনগঞ্জের ছাত্রলীগ আহবায়ক মজিবর রহমানসহ ৭জন এজহারভুক্ত আরও ৮/১০জনের নামে পুলিশের কাজে বাধা প্রদান, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের মোটর সাইকেল ভাংচুরের অভিযোগে মোহনগঞ্জ থানার এএসআই মোঃ এফাজউদ্দিন ২১ জানুয়ারি একটি মামলা দায়ের করেন। এর প্রতিবাদে গতকাল বুধবার ছাত্রলীগ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আমিরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সভায় মিথ্যা মামলা প্রত্যাহার ও ওসি (তদন্ত) রেজাউল করীমের অপসারণ দাবি করা হয়।