নাগেশ্বরীতে কচাকাটা থানা পুলিশ ২২ জানুয়ারি সন্ধ্যায় ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে আটক করে। এস আই আব্দুল আজিজ ও এ এস আই সোলায়মান কচাকাটা বাজার মাদ্রাসা রাস্তার মোড় হতে ১২ বোতল ভারতীয় মদসহ কেদার ইউনিয়নের শিপের হাট গ্রামের সাফায়েতের পুত্র রিয়াজুল (২৪) ও মোজাফ্ফর মিঞার পুত্র আনিছুর রহমানকে (২২) আটক করে থানায় নিয়ে যায়।
