বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা:সিলেটের বিশ্বনাথে বাসিয়া নদীর চর দখল করে টিনসেডের দোকান নির্মাণ করা হচ্ছে। উপজেলা সদরের নতুনবাজারস্থ মাছ বাজারের পার্শ্বে চর দখল করে ১০টি দোকান নির্মাণ করায় নতুনবাজার বণিক সমিতির মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একটি পক্ষ জায়গা দখলের পক্ষে থাকলেও অপর পক্ষ সরকারি জায়গা দখলের বিপক্ষে অবস্থান নিয়েছেন -ইত্তেফাক
