রংপুরের পীরগাছায় সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গ্রামবাসীর কাছে ধর্ষণের বিচার না পেয়ে ওই স্কুল ছাত্রী গত মঙ্গলবার নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এতে তার সমস্ত শরীর আগুনে পুড়ে যায়। বর্তমানে সে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় ওই ছাত্রীর বড় ভাই বাদী হয়ে মঙ্গলবার রাতে ধর্ষক লেবু মিয়ার (২৩) বিরুদ্ধে পীরগাছা থানায় একটি মামলা করেছে।
