বিশ্বনাথে আজ দুই ওলির ওরস

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২১:১৫
সিলেটের বিশ্বনাথে আজ বৃহস্পতিবার দুই ওলির বার্ষিক ওরস অনুষ্ঠিত হবে। উপজেলার পশ্চিম শ্বাসরামস্থ হযরত শাহজালাল (রহ.)’র অন্যতম সফরসঙ্গী হযরত শাহ ওলি খন্দকার (রহ.) ও পীরে কামেল ছমরউদ্দিনের মাজার প্রাঙ্গণে ওই বার্ষিক ওরস সম্পন্ন হবে। ওরসে গ্রামবাসী প্রতিবছরের ন্যায় ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন। কর্মসূচির মধ্যে রয়েছে মাজার গোসল, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল, শিরণি বিতরণ ও রাত ১২টার পর ভক্তিমূলক গানের অনুষ্ঠান।