জিটুজি পদ্ধতিতে নাম রেজিস্ট্রেশনে ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক আবেদন প্রার্থী দিনভর ইউনিয়ন সচিবসহ মেম্বরদের অবরুদ্ধ করে রাখে। মঙ্গলবার সকাল থেকে এলাকার শত শত লোক বিক্ষোভসহ ইউনিয়ন পরিষদ ঘিরে রাখার খবর ছড়িয়ে পড়লে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় রেজিস্ট্রেশন প্রার্থীরা অনিয়মের অভিযোগে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা তাহেরুল ইসলামের বিচার দাবি করেন।
