চান্দিনায় এলডিপি অফিস ভাংচুর

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২১:১৭
কুমিল্লার চান্দিনায় বিএনপি নেতা-কর্মী কর্তৃক কুমিল্লা উত্তর জেলা এলডিপি’র কার্যালয় ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লা উত্তর জেলা এলডিপি আহবায়ক একেএম সামছুল হক জানান, নির্দলীয়-নিরপেক্ষ সরকার পুনর্বহালের দাবীতে দেশব্যাপী ১৮ দলীয় জোটের প্রচারপত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে চান্দিনার বিএনপি’র কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে বিএনপি’র চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক এমপি উপস্থিত হলে আমরা সকল নেতা-কর্মীকে নিয়ে আমাদের দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে ওই সভামঞ্চের দিকে রওয়ানা করি। আমাদের সকল নেতা-কর্মী ওই সভামঞ্চের কাছাকাছি গেলে বিএনপি’র শতাধিক নেতা-কর্মী লাঠি-সোঁটা নিয়ে আমাদের ধাওয়া করেন। আমরা তাদের ভয়ে ছত্রভঙ্গ হয়ে গেলে তারা আমাদের কার্যালয়ে এসে ভাংচুর চালায়।