টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কীতে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে টায়ার জ্বালিয়ে প্রায় একঘন্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। গুরুতর আহত তিনজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন জামুর্কী গ্রামের আব্দুল জলিল (৬০)। হাইওয়ে ও মির্জাপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
